[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদুকোনা গ্রামের মোস্তাফিজ বিল্লাহ, জেলার বানিয়াচং উপজেলার কুমড়ি নজরপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মোখলেছুর রহমান অপু, আইয়ুব আলীর ছেলে সালমান শাহ, আব্দুল লতিফের ছেলে সামছুল হক ও মৃত মিলন মিয়ার ছেলে নুরুল আলম প্রকাশ নুরুল হক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা।
তিনি জানান, গ্রেফতারকৃতরা ধুলিয়াখালয় জনৈক মতিন মিয়ার পাকা বসতঘরের ভেতরে মাদক বিক্রি করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের ১২ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!