[ দেশজুড়ে ]
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল কক্সবাজার
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামসহ আশপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টা ৪৪ মিনিটে দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকা হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে।
ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে দেখা যায়, গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিন প্রদেশ।
ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজির তথ্যমতে, কক্সবাজার থেকে ১১৩ কিলোমিটার পূর্বে ভারতের মিজোরাম প্রদেশের সাইহা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে মিয়ানমারের চিন প্রদেশের হাখা শহরের ১২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
.png)
এদিকে মাটির ৬২ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া মৃদু ভূমিকম্পটির চারবার কম্পন রেকর্ড করেছে সংস্থাটি। তবে এর প্রভাবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
গত ৫ মে ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!