শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি উপজেলার হাবিব নগর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ওই সময় ভ্যানটিকে বাঁচাতে গেলে বাসের নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় বাসটি উল্টে গিয়ে পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা ১২ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
.png)
পাইকগাছা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী ভ্যানটি বাঁচাতে গাড়িটি পুকুরে পড়ে যায়।