শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট এলাকায় এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত মো. মাসুদ জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট এলাকার ছাদেক মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার বিদ্যাকুট এলাকার মাসুদ মাদকাসক্ত। গত ৩ বছর ধরে তিনি বেশি মাদক নেশায় উন্মাদ হয়ে ওঠেন। নেশার টাকার জন্য মাসহ ঘরের সবাইকে অত্যাচার ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। এমন কি নেশার টাকার জন্য মাসুদ মায়ের গায়ে পর্যন্ত হাত তুলতেন।
.png)
এক বছর আগে মাসুদ নেশার টাকার জন্য তার মাকে পেটে আঘাত করে। মা দৌঁড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে যায়। পরে মাসুদ তার মাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশে দেয়। তিন বছরের মধ্যে মাসুদকে কয়েকবার জেলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে মাসুদ জেল থেকে বের হন।
শুক্রবার দুপুরে মাসুদ নেশার টাকার জন্য পরিবারের সবাইকে আবার চাপ দেন। পরিবারেরর সদস্যরা নেশার টাকা দিতে অস্বীকার করলে মাসুদ ঘরে থাকা সিলিন্ডার গ্যাসে আগুন ধরিয়ে সবাইকে মেরে ফেলার চেষ্টা করেন। পরে স্থানীয়রা মাসুদকে আটক করে নবীনগর ইউএনওকে খবর দেন।
ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা করেন নেশাগ্রস্ত মাসুদ। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নেশার টাকার জন্য মাসুদ প্রায় সময় পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেন ও ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করতেন। পরে মাসুদকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।