[ দেশজুড়ে ]
ঈশ্বরদীতে পুকুরে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ হোসেন (১০), একই এলাকার পাঞ্জু প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (১০), সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের আকিজল হোসেনের মেয়ে আনিকা খাতুন (১১)।
স্থানীয়রা জানান, দুপুরে আড়াইটার দিকে বাড়ির পাশের মানিক হাজির পুকুরে তিনজন গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। এক পথচারী বিষয়টি বুঝতে পেরে পরিবার ও স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, ঐ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!