ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল চালক-হেলপারের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ২ মে ২০২৩
পাবনায় বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল চালক-হেলপারের
দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রলি- ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সাঁথিয়া উপজেলার সাটিয়াকোলা এলাকায় বাস এবং ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রলিচালক মো. জুয়েল মৃধা (২২) এবং হেলপার সুরুজ (১৯)। জুয়েল সাঁথিয়া উপজেলার সামান্যপাড়া গ্রামের চাঁদ মৃধার ছেলে এবং সুরুজ একই গ্রামের সোবহান মৃধার ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

জানা যায়, জুয়েল এবং সুরুজ সকালে ইটভাটা থেকে ট্রলিভর্তি করে ইট নিয়ে পাবনার বেড়া উপজেলায় যান। সেখানে ইট নামিয়ে দিয়ে খালি গাড়ি নিয়ে তারা চিনাখড়ার দিকে আসছিলেন। পথে সাটিয়াকোলা নামক স্থানে পৌঁছালে পাবনা থেকে ঢাকামুখী বাসের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক ও হেলপার নিহত হন।

Advertisement

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি নবির উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুপুর ৩টার দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!