পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস থেকে জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি শনিবার বিকেলে পায়রা সমুদ্র বন্দর থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পায়রা বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর রাতে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলে প্রবেশ করতে পারে। রাতে ঝড় বৃষ্টি এবং নদীর পানি আরও বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা, লোহালীয়া, লাউকাঠীসহ ছোট বড় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। জেলায় সর্বমোট-৭০৩ টি আশ্রয় কেন্দ্র ও ৪০ টি মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে।
.png)
পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে যাতে সবাই নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেতে পারে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেডক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে।