শনিবার আনুষ্ঠানিকভাবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত এ মোবাইলগুলো হস্তান্তর করেন।
এছাড়া নগদ ও বিকাশের ভুল নম্বরে চলে যাওয়া ১ লাখ ৯১৭ টাকা এবং হ্যাক হয়ে যাওয়া ১৬টি ফেসবুক আইডি পুনঃরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ হওয়া চৌগাছার এক কিশোরীকে উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, জেলার নয়টি থানায় জিডি মূলে যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।