ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁ থেকে যশোর-বেনাপোলে বাস চলাচল শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ৫ মে ২০২৩
নওগাঁ থেকে যশোর-বেনাপোলে বাস চলাচল শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

পর্যটন এলাকা এবং ভারতে সরাসরি বাসযোগে যাতায়াত ছিল নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা। অবশেষে সেই সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুটি বাস চালু করা হয়েছে। এতে নওগাঁ থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে সড়কপথে সরাসরি যোগাযোগ করা যাবে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ পরিষদ এ উদ্যোগে বাস দুটি চালু করে। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভা হয়।

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল মুসতফা কালিমি বাবু।

এ সময় পরিবহন মালিক গ্রুপ ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে নওগাঁ ট্রাভেলস ও তুহিন পরিবহন নামে ৪০ আসনের দুটি বাস চালু করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!