ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় ৬ সোনার বারসহ যুবক আটক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ২৮ এপ্রিল ২০২৩
নওগাঁয় ৬ সোনার বারসহ যুবক আটক
ছবি সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলায় পাচারকালে ছয়টি সোনার বারসহ কিবরিয়া নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন। আটককৃত কিবরিয়া ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃত কিবরিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। সম্প্রতি তিনি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত- এমন তথ্য পায় বিজিবি। এরপর বেশ কিছুদিন তার চলাফেরা নজরদারি করা হয়। এরই ধারাবাহিকতায় বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অপারেশন টিম বৃহস্পতিবার রাতে উপজেলার চকিলাম গ্রাম কিবরিয়াকে তাকে আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে ৬০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

এতে আরো জানানো হয়, সোনা চোরাকারবারির সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি বিজিবি মনিটরিং করছে। আটককৃত আসামিকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া উদ্ধারকৃত সোনার বারগুলো নওগাঁ ট্রেজারি অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!