শুক্রবার দুপুরে ভোমরা শুল্ক স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভংকর কুমার পাল নড়াইল জেলার কালিয়া থানার মাওলি গ্রামের বিকাশ কুমার পালের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা দুপুরে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শুভংকর কুমার পালকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৬০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা।
.png)
ভোমরা ইমিগ্রেশন পুলিশের এসআই মাজরিহা হোসাইন জানান, শুভংকর কুমার পাল পার্শ্ববর্তী দেশে যাওয়ার জন্য ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। কাস্টমে ঢোকার পূর্বে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা ছয়টি সোনার বারসহ তাকে গ্রেফতার করেন।