ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোদাগাড়ীতে ৮ সোনার বারসহ যুবক আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ৪ মার্চ ২০২৩
গোদাগাড়ীতে ৮ সোনার বারসহ যুবক আটক
ফাইল ছবি

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে আটটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে গোদাগাড়ী থানা পুলিশ। শনিবার দুপুরে মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজের সামনে থেকে সোনার বারগুলোসহ তাকে আটক করা হয়।

তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় করে এই সোনার বারগুলো বিক্রি করতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আটক যুবকের নাম মো. কামরুজ্জামান (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বকচর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তাকে বর্তমানে গোদাগাড়ী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরাও পুলিশের সঙ্গে ছিলেন। পুলিশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আগে থেকেই অবস্থান নেয়। এ সময় কামরুজ্জামান ব্যাটারিচাালিত অটোরিকশায় করে আসছিলেন।

কামরুজ্জামান অটোরিকশা নিয়ে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে আসলে পুলিশ তাকে থামতে বলে। তিনি থামার পর তার শরীরসহ অটোরিকশায় খোঁজাখুঁজি করে আটটি সোনার বার উদ্ধার করা হয়। পরে সোনার বারসহ তাকে থানায় নিয়ে আসা হয়। ওজন করে বলা যাবে আটটি সোনার বারের আনুমানিক মূল্য কত।

আপাতত তাকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওই পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!