[ দেশজুড়ে ]
নকল সোনার বার দেখিয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মেলান্দহে নকল সোনার বারসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার ফুলছেন্যা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতারক রফিকুল উপজেলার কাংগালকুর্শা এলাকার মৃত আ. আজিজের ছেলে। এ ঘটনায় মেলান্দহ থানায় প্রতারণা মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শিমুলতলা মোড় থেকে গাড়িতে উঠলে কিছুক্ষণ পর ২ থেকে ৩ জন লোক গাড়িতে উঠেন। গাড়িটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে গেলে প্রতারক রফিকুল দুটি সোনার বার দেখিয়ে বাদীর কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে গাড়ি থেকে নামিয়ে দেন।
.png)
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন প্রতারক রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় আরো ২ থেকে ৩ জন পালিয়ে যান।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, প্রতারণার অভিযোগে প্রতারক রফিকুল ইসলামকে দুটি নকল সোনার বারসহ গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সোনার বার
লিংক সফলভাবে কপি হয়েছে!