ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ৪ সোনার বারসহ যুবক আটক 

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০, ১৮ জানুয়ারি ২০২৩
ঝিনাইদহে ৪ সোনার বারসহ যুবক আটক 
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে চারটি সোনার বারসহ বায়েজিদ মিয়া নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিকেলে মহেশপুর উপজেলার পদ্মপুকুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বায়েজিদ মিয়া উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের প্রয়াত নাসির উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদে জানা যায়, দত্তনগর হয়ে একটি ইজিবাইকে স্বর্ণের চালান বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পদ্মপুকুর ডিগ্রি কলেজের কাছে অভিযান চালায় বিজিবি। ঐ সময় একটি ইজিবাইকে গতিরোধ করে চালক বায়েজিদ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি। জব্দকৃত ঐ সোনার মূল্য ৩৪ লাখ ৫৮ হাজার টাকা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!