সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দর্শনা থানার বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমন আলী একই এলাকার মতিয়ার রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, বারাদি সীমান্ত দিয়ে সোনা পাচার হচ্ছে- এমন তথ্যে নাস্তিপুর গ্রামের সড়কে অভিযান চালায় বারাদি বিওপির টহল দল। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পর তার দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন এক কেজি ১৬৪ গ্রাম। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ৯৩ লাখ ৩৫ হাজার ৫৭৬ লাখ টাকা।
.png)