ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশপুরে ১১ কেজি সোনা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ২৯ নভেম্বর ২০২২
মহেশপুরে ১১ কেজি সোনা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকা থেকে ১১ কেজি ১০০ গ্রাম ওজনের ৮৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় আট কোটি টাকা।

মঙ্গলবার বিকেলে মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুইদিন আগে আমরা চোরাকারবারিদের খবর পেয়ে ঐ একই এলাকায় অভিযান পরিচালনা করি। কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর আমাদের গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আবারো আজ অভিযান চালানো হয়। পরে যাদবপুর এলাকার একটি কলাবাগানের মধ্য থেকে মাটিতে পুঁতে রাখা ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত সোনার ওজন ১১ কেজি ১০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় আট কোটি টাকা। এছাড়া চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার নতুনপাড়া সীমান্ত থেকে আরো পাঁচটি সোনার বারসহ আব্দুস শুকুর নামে এক যুবককে আটক করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!