[ দেশজুড়ে ]
১১ মাসে ১২৭ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ৪২
ফাইল ফটো
যশোর ও খুলনার অধিভুক্ত সীমান্ত দিয়ে পাচারকালে ১৫৫ কেজি ৬৭১ গ্রাম সোনা উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এসব সোনা উদ্ধার করা হয়। এর বাজার মূল্য প্রায় ১২৭ কোটি টাকা।
এ সোনা উদ্ধার তালিকায় সব থেকে উপরে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। এর অধিভুক্ত সীমান্ত দিয়ে উদ্ধারকৃত সোনার পরিমাণ ৭৯ কেজি ৪৭৩ গ্রাম। এর বাজার মূল্য ৬৬ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা। একইসঙ্গে ১৬ জনকে আটক করতে সক্ষম হন তারা।
এছাড়া ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্ত দিয়ে পাচারের সময় উদ্ধার করা হয় ৪২ কেজি ৪০৭ গ্রাম সোনা। এর বাজার মূল্য প্রায় ৩০ কোটি ২৯ লাখ ৮২ হাজার ১৭৮ টাকা। একইসঙ্গে ১৮ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হন তারা।
.png)
একইসঙ্গে যশোরের শার্শা থানা ও যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১৭.০০৮ গ্রাম সোনাসহ চার জনকে আটক করে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!