ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ১০ সোনার বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ১৬ জানুয়ারি ২০২৩
চুয়াডাঙ্গায় ১০ সোনার বারসহ পাচারকারী আটক
উদ্ধারকৃত সোনার বারসহ আটক পাচারকারী- ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তে ১০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ইমন আলী ঐ এলাকার মতিয়ার রহমানের ছেলে।

Advertisement

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনার চালান পাচার হচ্ছে- এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামে অভিযান চালায় বিজিবির বারাদি বিওপির টহল দল। এ সময় সন্দেহভাজন একজনকে বিজিবি সদস্যরা থামতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার জুতার ভেতর থেকে স্কচটেপে মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া ১০টি সোনার বারের ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!