ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাদার ভেতরে মিলল আড়াই কোটি টাকার সোনা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ১০ জানুয়ারি ২০২৩
কাদার ভেতরে মিলল আড়াই কোটি টাকার সোনা
ফাইল ছবি

কৃষকবেশে বিজিবি সদস্যরা কাদার মধ্যে থেকে আড়াই কোটি টাকার প্রায় সাড়ে তিন কেজি (৬ পিস) সোনা উদ্ধার করেছেন।

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় সোনার এ চালানটি উদ্ধার করেন ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় পাচারকারী ইছামতি নদী পার হয়ে ভারতের মধ্যে পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্তের ভারতের কলিয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ বিপরীতে বাংলাদেশের মধ্য থেকে সোনার এ চালানটি উদ্ধার করা হয়।

Advertisement

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তের ইছামতি নদীর পাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে কৃষকবেশে বিজিবি সদস্যরা  দাঁড়াতে বললে তিনি নদী পার হয়ে পালিয়ে যান। এরপর সেখানে খোঁজাখুঁজি করে ৩ কেজি ৩৫৩ গ্রাম সোনা কাদার মধ্যে থেকে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা খুলনা ট্রেজারিতে জমা করা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!