[ রাজধানী ]
শাহজালালে ২ কেজি সোনাসহ আটক ২
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কেজি সোনাসহ দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটকদের মধ্যে একজন যাত্রী ও একজন হেল্পলাইন স্টাফ। রোববার তাদের আটক করা হয়। এরা হলেন- জুয়েল (৩০) ও মো. আমজাদ হোসেন (৩৭)।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রী জুয়েল (৩০) বিমানবন্দরে অবতরণ করেন।
.png)
তিনি আরো জানান, এপিবিএনের সদস্যরা সন্দেহের ভিত্তিতে তাদের নজরে রাখে। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাদের দুজনকে আটক করা হয়।
এসময় পাওয়ার ব্যাংকের ভেতরে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণবার পাওয়া যায়। এছাড়া আমজাদের প্যান্টের পকেটে তল্লাশি করে আরো চারটি স্বর্ণবার পাওয়া যায়। অন্যদিকে যাত্রীকে তল্লাশি করে আরও দুটি স্বর্ণবার ও অলংকারসহ মোট এক কেজি ৯৫৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!