ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাগজের পোঁটলায় মোড়ানো ছিল দেড় কোটি টাকার সোনা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২, ৭ জানুয়ারি ২০২৩
কাগজের পোঁটলায় মোড়ানো ছিল দেড় কোটি টাকার সোনা
উদ্ধার করা সোনার বার

যশোরের শার্শায় প্রায় দুই কেজি ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

শনিবার উপজেলার পাঁচভূলট সীমান্তের নয়কোনা বটতলা এলাকা থেকে এসব বার উদ্ধার করা হয়।

পলাতকরা হলেন- শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আমজাদ আলীর ছেলে রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহালম।

Advertisement

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, পাঁচভূলট সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনার বার ভারতে যাবে- এমন সংবাদে নয়কোনা বটতলা এলাকায় এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজনতে থামতে বলা হয়। কিন্তু না থেমে তাদের কাছে থাকা দুটি কাগজের পোঁটলা ফেলে পালিয়ে যান। ফেলে যাওয়া কাগজের পোঁটলায় এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!