[ দেশজুড়ে ]
নওগাঁয় বাস-ট্রাকের সংঘর্ষে ঝরল ২ জনের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁয় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নওগাঁ থেকে যাত্রীবাহী একটি বাস দিনাজপুরে যাচ্ছিল। এ সময় চকগৌরী এলাকায় টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারায় বাসটি। সংষর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝায় একটি ট্রাকের সঙ্গে।
এতে ওই ট্রাকের ড্রাইভার ও একটি শিশু নিহত হয়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় দুই পরিবহনে আহত ১০ যাত্রীকে নওগাঁ ও রাজশাহীতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এরই মধ্যে দুর্ঘটনাকবলিত বাস-ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!