ঘটনাটি ঘটেছে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সময় মাহমুদা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শিশু নিহাত হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আটককৃত মাহমুদা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।
হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শনিবার সকালে ছেলেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান শিউলী আক্তার। বেলা ১১টার দিকে কৌশলে মাহমুদা আক্তার শিশু নিহাতকে কোলে নেন। একপর্যায়ে তাকে নিয়ে পালিয়ে যান। এ সময় বিষয়টি দেখে পুলিশকে জানান শিউলী।
.png)
ঘটনার বিস্তারিত জানার পর তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ৮টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।