ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খেয়ে পলাতক, সেই প্রেমিকের বাড়িতে আরেক প্রেমিকা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ১৪ মে ২০২৩
প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খেয়ে পলাতক, সেই প্রেমিকের বাড়িতে আরেক প্রেমিকা
ফাইল ফটো

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে হাজির হয়েছেন প্রেমিকা। অথচ মাত্র দুদিন আগেই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে ধরা খেয়ে পলাতক রয়েছেন প্রেমিক জনি।

জানা গেছে, উপজেলার ডাঙ্গী ইউপির আটাইল গ্রামের বাচ্চু গোবাইজার ছেলে জনি গোবাইজার সঙ্গে এক তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সেই প্রেমের জেরে বিয়ের দাবিতে শুক্রবার বিকেলে জনির বাড়িতে এসে অবস্থান করেন ওই তরুণী।

তরুণী বলেন, আমি ২০২০ সালে এসএসসি পাশ করেছি। আমার বাবা নেই। তিন বোন দুই ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। জনির সঙ্গে আমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে তাদের বাড়িতে আসতে বলেছে। তাই আমি এখানে এসেছি। কিন্তু জনি এখন কোথায় আছে বলতে পারছি না। হয়তো তার পরিবারের লোকজন তাকে ভয় দেখিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। আমি জনিকে বিয়ে করে সারা জীবন এ বাড়িতেই থাকতে চাই।

Advertisement

স্থানীয়রা জানান, জনির চারিত্রিক সমস্যা রয়েছে। জনি একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করে ধরা খেয়ে দুদিন আগে পালিয়েছেন জনি। এখন শুনছি জনির আরেক প্রেমিকা বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!