পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি সঞ্চয় করে দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস থেকে জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি রোববার দুপুর ১ টার দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯০ কিমি দূরে অবস্থান করছিল। এরই মধ্যে নদী তীরবর্তী এবং উপকূলীয় সকলকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। পায়রা, লোহালীয়া, লাউকাঠীসহ ছোট বড় নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী এলাকায় ঝড় হাওয়া বইছে। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
.png)
তবে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। জেলায় সর্বমোট ৭০৩ টি আশ্রয় কেন্দ্র ও ৪০ টি মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ে যাতে সবাই নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেতে পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেডক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে।