ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে দুর্নীতি মামলায় গ্রেফতার ১

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ১৪ মে ২০২৩
ফরিদপুরে দুর্নীতি মামলায় গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে দুর্নীতি মামলায় মো. ছানোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে দুদক। রোববার বেলা আড়াইটার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ছানোয়ার হোসেন বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক ছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছানোয়ার হোসেন ঢাকার ধামরাইয়ের নওগাঁও বাজারের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রেজাউল করিম জানান, ২০২২ সালের অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ ধান, চাল ও গম আত্মসাৎ করেন ছানোয়ার। আত্মসাৎকৃত মালামালের মধ্যে ১২৮৯ বস্তায় ৭৩ হাজার ৭৬৩ মেট্রিক টন চাল, ৬৭ বস্তার ৩ হাজার ৩৭৪ মেট্রিক টন গম, ৪০০ বস্তায় ১৯ হাজার ৯৫০ মেট্রিক টন ধান এবং ৮৮৪১ টি খালি বস্তা রয়েছে। 

Advertisement

এ ঘটনায় দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে ছানোয়ার হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। দ্রুতই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রেজাউল করিমের নেতৃত্বে দুদকের একটি দল ছানোয়ার হোসেনকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গ্রেফতার করে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!