ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম পাড়তে গিয়ে নিথর হলেন ফল ব্যবসায়ী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১৪ মে ২০২৩
আম পাড়তে গিয়ে নিথর হলেন ফল ব্যবসায়ী
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় আম পাড়তে গিয়ে নুরুন্নবী (৪০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বন্যহাতির আক্রমণের শিকার হন তিনি।

রোববার ভোররাতে উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়ি গ্রাম বার আউলিয়া নগরের চামেলি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী চিরিঙ্গা ইউনিয়নের বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন। তিনি বলেন, নিহত নুরুন্নবী কাকারা ইউনিয়নের চামেলি পাড়ায় খামার বাড়ি নির্মাণপূর্বক আমসহ বিভিন্ন গাছের বাগান করেছেন। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে শঙ্কায় আগেভাগেই বাগান থেকে আম পেড়ে নিচ্ছিলেন তিনি। ওই সময় বন্যহাতির আক্রমণে মারা যান।

Advertisement

নিহত হওয়ার ঘটনাটি নলবিলা বনবিট কর্তৃপক্ষ সরেজমিন গেলেও চকরিয়া থানায় সাধারণ ডায়েরি কেউ করেনি। জিডি ও বনবিভাগের প্রতিবেদনের ভিত্তিতে বন্যহাতির আক্রমণের শিকার ব্যক্তির পরিবার সরকার থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকে।

চকরিয়া থানার এসআই রাজিব সরকার বলেন, এ ব্যাপারে থানায় কেউ লিখিতভাবে বন্যহাতির আক্রমণে নিহতের ঘটনা জানায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চকরিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!