ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ১৪ মে ২০২৩
সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি 
ছবি: ডেইলি বাংলাদেশ

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। 

এ সময় দুর্নীতি দমন কমিশন, খুলনার পরিচালক মোনজুরুল মোরশেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. কাজী মনিরুজ্জামানসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

এক ব্যক্তিন অভিযোগ, সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে তার ৩ হাজার টাকা লেগেছিল। উত্তরে সাব-রেজিস্টার রিপন মুন্সি জানান, দলিল তুলতে ৮শ’ টাকা লাগে। সঙ্গে লাগে ১শ’ টাকা। ৩ হাজার টাকা কে নিয়েছে, তা তার জানা নেই। 

অভিযোগের প্রেক্ষিতে কমিশনার (তদন্ত)  মো. জহুরুল হক বলেন, রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের আশ্বাস দেন কমিশনার। 

বিভিন্ন অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ৩৬টি অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগের তদন্ত হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!