ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ১৫ মে ২০২৩
২৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। 

রোববার রাত ৯টা ৫০ মিনিটে এ রুটে রো রো ফেরি গোলাম মাওলা দিয়ে ফেরি পারাপার শুরু হয়। এর আগে শনিবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় মোখার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোখার কারণে দেওয়া ৮ ও ১০ নম্বর মহাবিপদসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রথম ফেরিটি ১৬টি ট্রাক ও একটি বাসসহ ৩০ জন যাত্রী নিয়ে চাদঁপুর হরিনাঘাটের উদ্দেশ্য রওনা হয়।

Advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, যেহেতু আবহাওয়া অফিস ৮ ও ১০ নম্বর মহাবিপদসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে, তাই বলা যায় এখন কোনো বিপদসংকেত নেই। এজন্য এ রুটে ফেরি চলাচল শুরু করেছি।

তিনি আরো বলেন, নরসিংহপুর ফেরিঘাট থেকে নিয়মিত চলাচল করবে রো রো ফেরি ডা. গোলাম মাওলা ও মাঝারি আকৃতির ফেরি কাকলি, ফেরি চেতুকি, ফেরি কুমারী, ফেরি কামিনি, ফেরি কিশোরী।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!