ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু সন্তানকে হত্যা, কারাগারে মায়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ১৫ মে ২০২৩
শিশু সন্তানকে হত্যা, কারাগারে মায়ের মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে শিশুসন্তান হত্যা মামলার আসামি ফারজানা আক্তার নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে

সোমবার দুপুর পৌনে ২টার দিকে কারাগারের ভেতরে টিনের চালা ঘরের পেছনের অংশে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করেন তিনি। টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফারজানা আক্তার জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের চান্দাপাড়া এলাকার আব্দুল হালিমের স্ত্রী।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম।

তিনি বলেন, গত ৮ এপ্রিল দাম্পত্য কলহের জেরে নিজের আড়াই বছর বয়সী সন্তান রিয়া মনিকে খাদ্যে বিষপ্রয়োগে হত্যা করেন ফারজানা আক্তার। হত্যার পরদিন পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য গত ২৮ এপ্রিল ফারজানাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ফারজানা আক্তার কারাগারে আসার পর থেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু আজ দুপুরে কারাগারের ভেতরে চালা ঘরের পেছনের অংশে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সিনিয়র জেল সুপার জাহানারা বেগম আরো বলেন, বিষয়টি টের পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!