ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটক্ষেতে পড়ে ছিল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ১৫ মে ২০২৩
পাটক্ষেতে পড়ে ছিল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

যশোরে পাটক্ষেত থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ৭০ বছরের বৃদ্ধ আনোয়ার হোসেন ঢাকার দোহার থানার মধুরখোলা গ্রামের মৃত জবেদ আলী ফকিরের ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে শ্বশুর আলী বক্স মোল্লার বাড়িতে বসবাস করতেন।

সোমবার বিকেলে লেবুতলা পুকুরকান্দা মাঠের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।

সদর উপজেলার ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এক যুবক গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়ে গন্ধ পেয়ে পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ দুপুরের পর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। আনোয়ার হোসেনের ছেলে শামীম মরদেহ শনাক্ত করেন।

Advertisement

তিনি আরো জানান, বৃদ্ধ আনোয়ার গত ৭ মে বাড়িতে বিবাদ করে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সন্ধান করলেও পুলিশকে অবহিত করেনি। তিনি অ্যাজমা রোগী ছিলেন এবং ঘটনাস্থলের পাশেই তার ধানী জমি রয়েছে। ফলে এটি হত্যা না অপমৃত্যু তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!