সোমবার বিকেলে ক্যাম্প-১৭ তে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আটককৃতরা হলেন- ক্যাম্প-১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রসিদ।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।
তিনি বলেন, ক্যাম্প-১৭তে একদল রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে, এই খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে আত্মরক্ষায় এপিবিএন পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে একজন রোহিঙ্গা নিহত হয়। এ ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সন্ত্রাসীদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।