ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আশরাফ 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ১৬ মে ২০২৩
হোসেনপুরে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আশরাফ 
আশরাফ আহমেদ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আশরাফ আহমেদ। 

সোমবার বিকেলে হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মো.আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে হোসেনপুর উপজেলা থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে থেকে কলেজ পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

Advertisement

উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, ইউনিয়ন পর্যায় থেকে নির্বাচিত হয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে প্রত্যক্ষ সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠদের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন ঘোষণা করা হয়। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রকাশনা, গবেষণা, প্রবন্ধ, শ্রেণি পাঠদানে পারদর্শীতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান, প্রশ্ন প্রণয়ন ও অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

জানা গেছে, আশরাফ আহমেদ সরকারি আনন্দ মোহন কলেজ থেকে অর্থনীতিতে সম্মান ও স্নাতকোত্তর  ডিগ্রি নিয়েছেন। তিনি ২০০৬ সালে প্রভাষক হিসেবে যোগদান করে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। তিনি ২০২৩ সালের মার্চ মাসে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তার পিতা গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তার বড় ভাই দুইবার ঢাকা শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।  

এছাড়াও তিনি সাংবাদিক, কলামিস্ট ও  লেখক হিসেবে ব্যাপক পরিচিত। বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব প্রদানে তার রয়েছে বিশেষ অভিজ্ঞতা। 

আশরাফ আহমেদ ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম । তার চার ভাই কলেজে শিক্ষকতা করেন। তার বাড়ি হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আশরাফ আহমেদ বলেন, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। নিশ্চয় শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। তিনি সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেছেন যাতে শিক্ষার গূণগত মান বৃদ্ধিতে তার এ সাফল্যকে কাজে লাগিয়ে হোসেনপুরের মুখ উজ্জ্বল করতে পারেন। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!