[ দেশজুড়ে ]
কালাইয়ে ১২ লাখ টাকা সহায়তা পেলেন ২৪ জন
ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটের কালাইয়ে চিকিৎসা সহায়তার ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৪ জনের হাতে এ সহায়তার টাকা তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এ চেক বিতরণ করেন। কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা. জান্নাত আরা তিথির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জয়পুরহাটের জেলা প্রশাসক মো. সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাজেদুল ইসলাম প্রমুখ। পরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত কালাই উপজেলার ২৪ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!