ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার, আটক ৭

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১৬ মে ২০২৩
রংপুরে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার, আটক ৭
প্রতীকী ছবি

রংপুরে সাহিনুর ইসলাম নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে সদর কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার সকালে রংপুর সদর উপজেলার পাগলাপীর মডেল মসজিদের পাশের আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছে পুলিশ। নিহত সাহিনুর সদর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর গ্রামের শাহ আলমের ছেলে। সাহিনুর পাগলাপীর নুরুল কুরআন হাফিজিয়া মাদরাসার নাজরা বিভাগের ছাত্র ছিল।

সদর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর আলম শাহিনুর জানান, সোমবার রাত থেকে সাহিনুর নিখোঁজ ছিল। রাতে মাদরাসা কর্তৃপক্ষ তাকে খোঁজাখুঁজি করে। স্থানীয়রা মঙ্গলবার সকালে সাহিনুরের লাশ আখক্ষেতের পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্ত শেষে সাহিনুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!