[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে হাত-পায়ের রগ কাটা গৃহবধূর লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া আদর্শনগর এলাকায় নূরজাহান নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার বিকেলে ঐ এলাকার নিজ বাসভবন থেকে তার হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নূর জাহান নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া আদর্শনগর এলাকার রমজান মোল্লার স্ত্রী।
জানা যায়, সকালে নূরজাহানের স্বামী ও ছেলে বাসার বাইরে যান। বিকেলে আশেপাশের লোকজন এসে ঘরের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার ঘরের মালামাল ও আসবাবপত্র তছনছ করেছে। এছাড়া নিহত নারীর গলা ও হাতের স্বর্ণালংকার এবং ঘরে থাকা টাকা নিয়ে গেছে।
.png)
সদর মডেল থানার এসআই শিহাব জানান, ঐ গৃহবধূকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!