ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমুনায় নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ২৮ এপ্রিল ২০২৩
যমুনায় নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নিখোঁজের চারদিন পর মো. শওকত সরকার নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা ভাসমান লাশটি উদ্ধার করেন। মৃত মো. শওকত সরকার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের শাহনূর সরকারের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার ভাই ও ভাতিজার সঙ্গে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান শওকত সরকার। মাছ ধরে ফেরার পথে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যমুনা নদীতে নৌকা থেকে পড়ে ডুবে যান তিনি। পরে কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। চারদিন পর শুক্রবার দুপুরে একই স্থানে তার লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করেন।

Advertisement

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!