বুধবার দুপুরে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে কক্সবাজার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কক্সবাজার সদর থানায় ট্রলার মালিক সামশুল আলম প্রকাশ সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা দুর্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের আদেশ পাওয়ার পর বুধবার থেকে তাদের রিমান্ডের নেয়া হচ্ছে। একইসঙ্গে এ ঘটনায় এজাহারভুক্ত অপর দুই আসামিসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)
রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন- মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মাতারবাড়ি এলাকার ট্রলার মালিক বাইট্টা কামাল এবং ৪ নম্বর আসামি ট্রলার মাঝি করিম সিকদার। এজাহারভুক্ত অপর দুই আসামি হলেন- মাতারবাড়ির আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।
রোববার সাগরে ভাসমান একটি ট্রলার নাজিরারটেক উপকূলে নিয়ে আসা হয়। ঐ ট্রলার থেকে হাত-পা বাঁধা অবস্থায় ১০ জনের লাশ উদ্ধার করা হয়। ট্রলারটির মালিক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার ছনখোলা পাড়ার রফিক উদ্দিনের ছেলে সামশুল আলম প্রকাশ সামশু মাঝি। সামশুর লাশ গ্রহণ করেছেন তার স্ত্রী রোকেয়া বেগম। এ ঘটনায় দায়ের হওয়া মামলার বাদীও রোকেয়া বেগম।
উদ্ধার হওয়া ছয়জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মর্গে রয়েছে চারজনের লাশ। ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত হয়ে তাদের লাশ হস্তান্তর করা হবে।