ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেসে আসা ট্রলারে মিলল ১০ অর্ধগলিত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ২৩ এপ্রিল ২০২৩
ভেসে আসা ট্রলারে মিলল ১০ অর্ধগলিত মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের বঙ্গোপসাগরে নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার ওসি রফিকুল ইসলাম। 

তিনি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। ট্রলারে কতজনের লাশ আছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা একাধিক মরদেহ দেখতে পাচ্ছি। মরদেহগুলো পচে-গলে কঙ্কালে পরিণত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!