ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিজ ঘরে মিলল ইউডা ছাত্রীর মরদেহ, কারণ অজানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১৬ এপ্রিল ২০২৩
নিজ ঘরে মিলল ইউডা ছাত্রীর মরদেহ, কারণ অজানা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলায় ফাউজিয়া খানম দিপা (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের ছাত্রী ছিলেন।

রোববার (১৬ এপ্রিল) সকালে তার শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। 

ফাউজিয়া খানম দিপা মনোহরপুদ ইউনিয়নের পিয়ারাতলা মোল্লা পাড়ার সাবেক সেনা কর্মকর্তা মজিবুর রহমানের মেয়ে। 

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মো. রিপন হোসেন গণমাধ্যমকে বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে এটা নিশ্চিত। কী কারণে করেছে এটা অজানা। শুনেছি সে একলা থাকতে পছন্দ করত। তাই মাঝে মধ্যে রুমের দরজা বন্ধ করে রাখত। তার কোনো বান্ধবীও ছিল না। গতকাল শনিবার দুপুর থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। রাতে খাবার সময় পরিবারের সবাই ডাকাডাকি করলেও সে দরজা খোলেননি। রোববার ভোরে সেহেরির সময় ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় সবার সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানে ওড়না দিয়ে পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় সবাই। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, তিনি চারুকলা বিভাগের ছাত্রী ছিলেন। অনেকদিন ধরেই পড়ালেখা বন্ধ ছিল। মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!