বুধবার বিকেল ৪টার দিকে এ হেরোইন উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনা রেলওয়ে স্টেশন বিকেল ৪টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় চিলাহাটি হতে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় বগির ক্যারিয়ারের উপর একটি স্কুল ব্যাগ পাওয়া যায়। বিজিবি টহল দল ঐ ব্যাগের মালিককে খুঁজে না পেয়ে তল্লাশি করে। এ সময় এক কেজি ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
.png)