ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ১৬ এপ্রিল ২০২৩
৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে প্রচণ্ড দাবদাহ। টানা ৯ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়। এখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, রোববার দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.০ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ। তবে বিকেল ৩টায় দি‌নের স‌র্বোচ্চ তাপমাত্রা জানা যা‌বে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা ১৪ দিন তাপ প্রবাহে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। ৫-৬ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা নেই। ফলে তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে বৃষ্টি না হলে গরম কিছুটা কমবে বলেও মনে করেন তিনি। 

Advertisement

এদিকে, সকালে সূর্য উঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদ আর গরমে বাহিরে বের হওয়া সাধারণ মানুষের জন্য মুশকিল হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতা আরো বাড়তে থাকে। ফলে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে দিনমুজুর, রিকশা-ভ্যান চালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। 

অপরদিকে, গরমের কারণে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া ও টায়ফায়েড রোগ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যার তুলনায় ভর্তি রয়েছে বেশি রোগী। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাইরে না যেতে শহরের অলিগলি, গ্রাম-গঞ্জে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!