এছাড়াও বকশীগঞ্জ সদর ইউনিয়নের সিংঙ্গেরচর গ্রামে আরিফ হোসেন (২২) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উভয়ের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে ২৬ এপ্রিল ছাগল নিয়ে একটি ঘটনায় দু’পক্ষের মধ্যে সামান্য ঝগড়া ও কথা কাটাকাটির হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ২৭ এপ্রিল দু’পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুড়ে মারা টেটাবিদ্ধ হয়ে আবুল হাসেম দুলাল (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
.png)
এ ঘটনায় বকশীগঞ্জ পুলিশ আলীরপাড়া গ্রামের ভোসর ব্যাপারির ছেলে মানিক মিয়া (৫৬) ও রফিকুল ইসলামের ছেলে মাসুম মিয়াকে (২৭) আটক করেছেন। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।
অপরদিকে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সিঙ্গেরচর গ্রাম থেকে আরিফ হোসেন (২২) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের গাজী হাজী আমানুজ্জামান মডার্ন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সিঙ্গেরচর গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে নিখোঁজ হন আরিফ হাসান। নিখোজেঁর পর পরিবারের লোকজন খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে ২৭ এপ্রিল সকালে মালিচর জিগাতলা মাহবুবা ইসলাম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, উভয় ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত ও তদন্ত চলমান রয়েছে। পুলিশ কর্তৃপক্ষের নির্দেশ ও উভয় পরিবারের অভিযোগ অনুযায়ী পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।