ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মা নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ২৫ এপ্রিল ২০২৩
পদ্মা নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার
পদ্মা নদী থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় রেখা খাতুন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রেখা নাটরের লালপুর উপজেলার কালিতিতা ইসলামপুর এলাকার রিজিক খাঁয়ের মেয়ে।

দৌলতপুর থানার এসআই চিরঞ্জীত মন্ডল জানান, সোমবার শিশু রেখা পরিবারের সদস্যদের সঙ্গে রাজশাহীর বাঘায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে বাঘার চকরাজাপুর এলাকার পদ্মা নদীর পাড়ে বেড়াতে যায়। এ সময় নদীর পানিতে পড়ে সোমবার দুপুর ২টার দিকে নিখোঁজ হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, ভাসমান অবস্থায় পদ্মা নদী থেকে আট বছর বয়সী এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আমরা লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!