[ দেশজুড়ে ]
নগরকান্দায় নারী শ্রমিকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দায় এক নারী শ্রমিকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের মানিকনগর ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারী শ্রমিকের নাম মনিরা বেগম (২৭)। তিনি উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের ইজিবাইক চালক সাহেব আলীর স্ত্রী। মরিরা বাখুন্ডা করিম জুট মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে রাস্তার পাশে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা।
.png)
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!