ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের ট্রলারডুবি, বরসহ নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ৩০ এপ্রিল ২০২৩
বিয়ের ট্রলারডুবি, বরসহ নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বুড়াগৌরাঙ্গ নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার পটুয়াখালী এবং বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে নিখোঁজ বর রাব্বি, বরের মা সেলিনা আক্তার, বরের ফুফাতো বোন খাদিজা বেগম এবং বরের আরেক আত্মীয় মানসুরার লাশ উদ্ধার করে। এর আগে, শুক্রবার রাতে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছিল। তার নাম লিপি আক্তার। তিনি বরের ফুফু।

স্থানীয়রা জানান, রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয় কয়েকদিন আগে। পরে বিয়ের অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে নববধূ সুমাইয়াসহ ১৪ থেকে ১৫ জন আত্মীয়স্বজনকে নিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ কালোবৈশাখী ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিক কয়েকজনকে উদ্ধার করলেও বরসহ চারজন নিখোঁজ ছিলেন। রোববার ঐ চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।  

Advertisement

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহম্মেদ জানান, পটুয়াখালীর ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে বরিশাল থেকে আসা ডুবুরি দলের সদস্যরাও কাজ করেন। নিখোঁজ চারজনকেই উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!