ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ১৬ মে ২০২৩
গাজীপুরে ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

গাজীপুরে ২৭ কেজি গাঁজাসহ মোসা. মনি নাছরিন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ

মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। নাছরিন গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার হিমারদীঘি এলাকার সাঈদ মিয়ার ৬ তলা ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে টঙ্গী পূর্ব থানার আমতলী হিমারদীঘি সাকিনস্থ সাঈদ মিয়া (সাঈদ টাওয়ার) এর ৬ তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলার উত্তর পাশের ফ্লাটের পশ্চিম পাশের কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। 

Advertisement

গ্রেফতার মনি নাছরিন হিমারদীঘি আমতলী এলাকার সাঈদ টাওয়ারের ভাড়াটিয়া। মনির স্বামী শাহজালালের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদক আইনে একাধিক মামরা রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!