[ দেশজুড়ে ]
হারিয়ে যাওয়া ২৮ মোবাইল ফিরিয়ে দিলো পুলিশ
উদ্ধারকৃত মোবাইল ফোন- ছবি: ডেইলি বাংলাদেশ
রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় ২৮টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ২৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান সবাইকে পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, এসব পুরাতন ডিভাইস কিনলেও যথাযথ প্রমাণসহ কেনা উচিত। অন্যথায় এসব পুরাতন ডিভাইস যদি পূর্বে কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত করার সময় ব্যবহার করা হয়ে থাকে, তাহলে বর্তমান ব্যবহারকারী বিপদের সম্মুখীন হতে পারেন। এজন্য পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ভালোভাবে যাচাই বাচাই করে ক্রয় করার বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষ অনুরোধ জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!