বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল চাঁপাইনবাবগঞ্জের শুকনাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সকালে গুরুদাসপুরের নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী রাকিবুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় ৭৪ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
.png)
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রাকিবুলের বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।