বৃহস্পতিবার দুপুরের দিকে বরিশাল বাস টামিনাল এলাকার বিআরটিসি বাস কাউন্টার থেকে তাকে উদ্ধার করা হয়।
গত ২৭ এপ্রিল বিকেলে চাল কেনার জন্য খাজানগর মোকামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের একদিন পর তার মোটরসাইকেল, মোবাইল ও চশমা কুষ্টিয়ার মিরপুরে কামারপাড়া ভারল মাঠ সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
.png)
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, বারখাদা এলাকার চাল ব্যাবসায়ী শরিফুল ইসলাম ফাহিম গত ২৭ এপ্রিল নিখোঁজ হলে তার স্ত্রী রেজিয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার তদন্ত চলাকালীন এসআই সুফল ও মুনসাদদের সহযোগিতায় তাকে বরিশাল থেকে উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি নিখোঁজ ছিলেন এ বিষয়ে জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে